নারায়ণগঞ্জে কারাবন্দি অস্ত্র মামলার আসামী সজিবের মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারের বন্দি সজীব আহমেদ (২৫) মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজিব আহমেদের মৃত্যু হয়। মৃত সজীব আহমেদ (২৫) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি মাইজপাড়া এলাকার মো :সানাউল্লাহর ছেলে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভালবার ও গুলিসহ সজিবকে গ্রেফতার করে। আদালতের পর তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে পাঁচটি মামলা ছিলো। নারায়ণগঞ্জ জেলা কারা তত্বাবধায়ক (সুপার) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাবন্দি সজিব বেশ কয়েকদিন যাবত অসুস্থ অবস্থায় জেলা কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কারাগারে শনিবার তার শারীরিক অবস্থার বেশি অবনতি হলে জেলা সদরের খানপুরস্থ ৩০০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে