নারায়ণগঞ্জে আলিম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা হাজী লাল মিয়ার সন্মাননা স্মারক তার পুত্র কাদেরী গ্রহন করলেন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁ এলাকায় ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা আলহাজ্ব আব্দুস সালাম (লাল মিয়া) কে মাদ্রাসা কর্তৃপক্ষ সন্মাননা স্মারকের জন্য মনোনীত করেছেন। মাদ্রাসা প্রাঙ্গনে ২৭ নভেম্বর আয়োজিত নবীন বরন ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানের হাত থেকে ভূমিদাতা মরহুম আলহাজ্ব আব্দুস সালাম (লাল মিয়া) ‘ র পুত্র দৈনিক সংবাদ সারাবেলা ‘ র সাংবাদিক আবু সাঈদ কাদেরী সন্মাননা স্মারক গ্রহন করেন।

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সোনারগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সালাহউদ্দিন জুয়েল।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলীল। অনুষ্ঠানে অতিথি ছিলেন আইনজীবী ড. এড. জহিরুল ইসলাম, তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রাকিবুল হাসান, নোয়াগাঁও উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল ইসলাম, সমাজসেবক মহিউদ্দিন শাহীন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা। প্রধান অতিথি শুক্রবার ৬৩ জন ভূমিদাতাকে সন্মাননা স্মারক প্রদান এবং আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরন করেন। উল্লেখ্য যে, তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চবিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুস সালাম (লাল মিয়া) নিজেসহ তার দাদা পয়জর আলী বেপারী, দাদী কার্তিক বিবি, পিতা আলহাজ্ব জবেদ আলী বেপারী, ভাই আলহাজ্ব আব্দুল আজিজ, ভগ্নিপতি শরাফত আলী মাস্টার, পুত্র মাওলানা আব্দুর রউফ, স্ত্রী কাছিরুন নেসা ভূমি দান করেন।

ছবি: নারায়ণগঞ্জে আলিম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা হাজী লাল মিয়ার সন্মাননা স্মারক তার পুত্র সাংবাদিক আবু সাঈদ কাদেরী গ্রহন করলেন।

পুরাতন সংবাদ পড়ুন
« নভেম্বর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
      ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০