নারায়ণগঞ্জে কারাবন্দি অস্ত্র মামলার আসামী সজিবের মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারের বন্দি সজীব আহমেদ (২৫) মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজিব আহমেদের মৃত্যু হয়।

মৃত সজীব আহমেদ (২৫) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি মাইজপাড়া এলাকার মো :সানাউল্লাহর ছেলে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভালবার ও গুলিসহ সজিবকে গ্রেফতার করে। আদালতের পর তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে পাঁচটি মামলা ছিলো।

নারায়ণগঞ্জ জেলা কারা
তত্বাবধায়ক (সুপার) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাবন্দি সজিব বেশ কয়েকদিন যাবত অসুস্থ অবস্থায় জেলা কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কারাগারে শনিবার তার শারীরিক অবস্থার বেশি অবনতি হলে জেলা সদরের খানপুরস্থ ৩০০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়।ওই হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। ঢাকা মেডিক্যাল নেয়া হলে মৃত্যুবরণ করে। মূলত সজিব এ্যাজমা রোগী ও মোটাতাজা হওয়ায় তার প্রেসারের সমস্যা হয়েছিল। আর ওই কারনেই তার মৃত্যু হয়। হাসপাতাল মর্গে বৃহস্পতিবার দুপুরে লাশের ময়না তদন্ত করানো হয়।

পুরাতন সংবাদ পড়ুন
« নভেম্বর ২০১৮ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০