নারায়ণগঞ্জে পিস্তল, হেরোইনসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জে পুলিশ বিদেশী পিস্তল,হেরোইন ও মোটর সাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।থানায় আসামীদের নামে দুইটি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে নারায়ণগঞ্জ সদর থানার দুই নম্বর গেট এলাকা থেকে অস্ত্র,মাদকসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার হাবিবুর রহমান জানায়, সদর থানার দুই নম্বর গেট এলাকায় বৃহস্পতিবার ভোরে এমূাদুল হক (২৭) নামের এক ছিনতাইকারীকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করা হয়।তার মোটর সাইকেলে (রেজিষ্ট্রেশন বিহীন) আরোহী জিহাদ (২৪) নামে অপর ছিনতাইকারীকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। পুলিশ সুপার বলল, নগরীতে ওরা মানুষকে অস্ত্রের মুখে জিন্মি করে ছিনতাই এবং নিয়মিত মাদক ব্যবসা করতো।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২৮ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১