নারায়ণগঞ্জে প্রিপেইড মিটারের কার্যক্রম বন্ধ বিদ্যুৎ চার্জ প্রত্যাহারে মশাল মিছিল

প্রিপেইড মিটারের কার্যক্রম বন্ধ এবং বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত অতিরিক্ত বিভিন্ন চার্জ প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল করেছে নাগরিক অধিকার ফোরাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরীর চাষাঢ়ায় এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

রাতের অন্ধকারে মশাল হাতে নাগরিক অধিকার ফোরামের নেতাকর্মীরা চাষাড়ার বিজয়স্তম্ভ এলাকা থেকে মিছিল নিয়ে বের হন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পরে চাষাঢ়া শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রিপেইড মিটার চালুর ফলে গ্রাহকদের ওপর নানা ধরনের অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। বিদ্যুৎ ব্যবহারের মূল বিলের বাইরে বিভিন্ন চার্জ আরোপের বিষয়েও গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে। এসব ব্যবস্থা পুনর্বিবেচনা করে গ্রাহকবান্ধব বিদ্যুৎ বিল ব্যবস্থা চালুর দাবি জানান তারা।

নেতৃবৃন্দ প্রিপেইড মিটারের কার্যক্রম দ্রুত বন্ধ করে আগের পোস্টপেইড মিটার ব্যবস্থা বহাল রাখার দাবি জানান। একই সঙ্গে গ্রাহকদের ওপর আরোপ করা অতিরিক্ত ও অপ্রয়োজনীয় চার্জ প্রত্যাহার এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি পর্যালোচনার আহ্বান জানান তারা।

নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নাগরিক অধিকারকর্মী উপস্থিত ছিলেন।

মশাল মিছিলকে ঘিরে চাষাঢ়া এলাকায় কিছু সময়ের জন্য নেতাকর্মীদের উপস্থিতি বাড়ে। পরে মিছিলটি শেষ হলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

পুরাতন সংবাদ পড়ুন
« মার্চ ২০৬৫ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
      ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১