নারায়ণগঞ্জে ব্যাংক বুথে লুটের ছক,গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ ৭১ নিউজ: নারায়ণগঞ্জের পুলিশ ব্যাংকের বুথে লুটের প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার
পঞ্চবটী মোড়ের গফুর সুপার মার্কেটের নিচতলায় ইসলামী ব্যাংকের বুথের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কামাল মাতবর (৪২) ও কামাল প্যাদা (৪২)। তাদের দুজনের বাড়িই বরিশালের আমতলী থানা এলাকায়।

পুলিশের দাবি, ব্যাংকের বুথে লুটের পরিকল্পনা নিয়ে তারা সেখানে অবস্থান করছিলেন। পরিকল্পনার অংশ হিসেবে নিরাপত্তারক্ষীর সঙ্গে সখ্য গড়ে তুলছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে কামাল মাতবর ও পরে নিরাপত্তারক্ষীর সঙ্গে আলাপরত অবস্থায় কামাল প্যাদাকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই নন্দন সরকার জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও লুটের মামলা রয়েছে। পাগলা দেলপাড়া ক্যানেলপাড় এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের সহযোগীদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

পুরাতন সংবাদ পড়ুন
« জানুয়ারি ২০৬৫ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১