মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা চাইলেন এসপি হাবিবুর রহমান

নারায়ণগঞ্জ ৭১ নিউজ: মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জের মানুষ জর্জরিত বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। এসব সামাজিক ব্যাধি থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় লিংক রোডে ময়লা-আবর্জনা অপসারণ পরিদর্শন ও র‍্যালি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, “এই নারায়ণগঞ্জ যেহেতু একটি শিল্পনগর এলাকা। এখানে অনেক ভাসমান লোকের বসবাস আছে। এ কারণে এখানে বিভিন্ন ধরনের অপরাধ আমরা লক্ষ্য করছি। সবচেয়ে বড় ব্যাধি, সামাজিক ব্যাধি যেটা, সেটা হচ্ছে মাদকের সমস্যা।

ফতুল্লায় পেট্রোলিয়ামে নতুন চোরাই তেল সিন্ডিকেট সাম্রাজ্য

নারায়ণগঞ্জ ৭১ নিউজ : নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) যমুনা ও মেঘনা ডিপোকে ঘিরে গড়ে উঠেছে এক শক্তিশালী নতুন চোরাই তেল সিন্ডিকেট সাম্রাজ্য। দিনদুপুরে কিংবা রাতের আঁধারে প্রকাশ্যে চলছে এই ডিপো-কেন্দ্রিক তেলচুরি। আর অবৈধ এই কারবারের মাধ্যমে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে ফতুল্লার পঞ্চবটী এলাকার চিহ্নিত রায়হান-সুমন-সুজন সিন্ডিকেট। অনুসন্ধানে জানা যায়, ফতুল্লার ফাজিলপুরের তেল টোকাই অহিদের ছেলে রায়হান, ড্রাইভার মান্নানের ছেলে সুজন ও সুমন দীর্ঘদিন ধরে এই চোরাই তেল কারবারের মূল রূপকার। নিজেদের অবৈধ কর্মকাণ্ড ধামাচাপা দিতে তারা আর.জে.টি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ব্যবহার করছে। একসময় অভাব-অনটনে দিন কাটানো এই সিন্ডিকেটের সদস্যরা এখন

ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দাপা ইদ্রাকপুর এলাকার বালুর মাঠ থেকে মাদক ব্যবসায়ী রিপন কাজীকে (৫৬) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন কাজী ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকার মৃত মতলব কাজীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. আব্দুল হামিদ খান ও এসআই আশীষ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম দাপা ইদ্রাকপুর বালুর মাঠে অভিযান চালায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রিপন কাজী পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৮০ পিস অরেঞ্জ রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ৮ গ্রাম) এবং ১ কেজি