নারায়ণগঞ্জে মসজিদ থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ ৭১ নিউজ: নারায়ণগঞ্জের মসজিদ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। উদ্ধার করা পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় পৌরসভা বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার হয়।

মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন অস্ত্র গুলিগুলো পেয়ে আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, উদ্ধার করা পিস্তলটি জুলাই-আগস্টের আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে।

ওসি মো. সবজেল হোসেন বলেন, এ বিষয়ে পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিং করবেন। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পুরাতন সংবাদ পড়ুন
« মে ২০০৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১