নারায়ণগঞ্জে মসজিদ থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ ৭১ নিউজ: নারায়ণগঞ্জের মসজিদ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। উদ্ধার করা পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় পৌরসভা বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার হয়। মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন অস্ত্র গুলিগুলো পেয়ে আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, উদ্ধার করা পিস্তলটি জুলাই-আগস্টের আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট

যৌতুকের দাবিতে নববধূ ঐশী পোদ্দারকে হত্যা: আত্মহত্যায় রূপ দেওয়ার চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জ ৭১ নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে নববধূ ঐশী পোদ্দার (১৯) হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর পাঁয়তারার অভিযোগ উঠেছে। ঐশী পোদ্দারের পিতার দায়ের করা মামলায় নিহতের স্বামী শান্ত কুমার রায় (৩১), শ্বশুর শিবু রায় (৬৬) ও শাশুড়ি লক্ষী রানী রায়কে (৫৫) পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করলেও একটি প্রভাবশালী মহল ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর পায়তারা করছে। তারা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতনদের ম্যানেজ করার চেষ্টা করছে বলে অভিযোগে জানা গেছে। নিহতের পরিবার জানায়, ১ সেপ্টেম্বর দিনগত রাতে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকায় স্বামী শান্ত কুমার রায়ের বাড়ি থেকে ঐশী পোদ্দারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঐশী কুমিল্লার দাউদকান্দি উপজেলার