নারায়ণগঞ্জে মাদক ব্যবসার দ্বন্ধে শুভ দাসকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে দ্বন্ধে শুভ দাস নামে এক যুবককে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ কোন ঘাতককে গ্রেফতার করতে পারেনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত একটার দিকে নারায়ণগঞ্জ সদর থানার চাষাঢ়া এলাকার সিটি হকার্স মার্কেটের পেছনের গলি থেকে লাশটি উদ্ধার হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন । ওসি বলেন, নিহতের নাম শুভ দাস (৩০)। শুভ চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। সে নারায়ণগঞ্জ থানার গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেটের পেছনে শুক্রবার গভীর রাতে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো: কাজল মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহতের বুকে গুলির আঘাত রয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের জখম রয়েছে।তবে শরীরে কয়টি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পর নিশ্চিত হওয়া যাবে। ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নিহতের কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে। সে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলো। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে,কেন শুভ দাস গুলিবিদ্ধ হলেন, কারা তাঁকে খুন করেছে এবং প্রকৃত কারণ কী—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সদর থানার ওসি সাজেদুর রহমান জানিয়েছেন, ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

পুরাতন সংবাদ পড়ুন
« এপ্রিল ২০২৫ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০