নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারের গুঞ্জনে স্থানীয়দের সড়ক অবরোধ ও বিক্ষোভ

নারায়ণগঞ্জ ৭১ নিউজ:  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়লে বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় স্থানীয়রা জড়ো হয়ে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ফয়সাল মোহাম্মদ সাগরের কার্যালয়ে বন্দর থানা পুলিশের কয়েকজন সদস্য প্রবেশ করেন। সাগরকে গ্রেফতার করতে পুলিশ এসেছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেন।

একপর্যায়ে স্থানীয়রা সাগরের গ্রেফতার ঠেকাতে কার্যালয়ের সামনে টেবিল বসিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ চলে যাওয়ার পর স্থানীয়রা সড়ক থেকে টেবিল সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে সাগরকে গ্রেফতারের উদ্দেশ্যেই পুলিশ তার কার্যালয়ে গিয়েছিল কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযানের কারণ সম্পর্কেও পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি

পুরাতন সংবাদ পড়ুন
« জানুয়ারি ২০২৯ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১