পুলিশ ও র‌্যাব-১১’র বিশেষ অভিযানে বন্দরে বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেফতার

৫ সেপ্টেম্বর(শুক্রবার) রাতে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ও র‍্যাব।

এ সময় ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

অভিযানে কদম রসুল (একরামপুর) এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ সিয়াম (২৪), শান্তিনগর পায়রা চত্বর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শাওন (৩৫) ও আকাশ (৩৩) এবং ৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে মদনপুর আন্দিরপাড়া এলাকা থেকে ১৯ পিস ইয়াবাসহ শাকিব (১৯)কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ইয়াবাসহ গ্রেফতার চারজনের কাছ থেকে মোট ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন।

এছাড়া পূর্বের মামলায় ৩ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ৪ জন এবং ফৌজদারি কার্যবিধি আইনে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে ৬ সেপ্টেম্বর রাতে বন্দর থানা এলাকায় মাদক সেবনরত অবস্থায় আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বন্দর থানাধীন মদনপুর ছোটবাগ এলাকায় অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ সাইফুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব-১১।

পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুরাতন সংবাদ পড়ুন
« জানুয়ারি ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১