ফতুল্লার বক্তাবলীতে চাঁদাবাজির নিয়ন্ত্রন নিতে সংঘর্ষ গুলিবিদ্ধ টেটাবিদ্ধ ১৫ আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইট ভাটায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে বিএনপি ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ টেটাবিদ্ধ সহ ইটপাটকেলের ঢিলে অনন্তত ১৫জন আহত হয়েছে।

শনিবার বিকেলে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বক্তাবলী এলাকায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলীর সহযোগী সামেদ আলী বাহিনীর মধ্যে এঘটনা ঘটে।
আহতদের মধ্যে সামেদ আলীর ছোট ছেলে হৃদয় (৩০) গুলিবিদ্ধ হয়েছে। অন্যদের নাম তাৎক্ষনিক জানাযায়নি। তবে আহতদের নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীলীগ সরকার আমলে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলীর ছত্রছায়ায় তার সহযোগী আওয়ামীলীগ নেতা পরিচয়দানকারী সামেদ আলী বক্তাবলীর আকবরনগর এলাকায় প্রায় ২০-২৫টি ইট ভাটায় চাঁদাবাজি করতেন। একই সাথে উচ্চ মূল্যে ইট ভাটায় মাটি বিক্রি করতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরপর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলী আত্মগোপন করেন। এরপর সামেদ আলী আত্মগোপন না করে নানা প্রলোভন দেখিয়ে বিএনপি নেতাদের ছত্রছায়ায় নিজ এলাকায় বহাল তবিয়্যতে থেকে যায়। সম্প্রতি ধলেশ^রী নদী থেকে অবৈধ ভাবে মাটি কাটায় বাধা দেয়ায় এনসিপির এক নেতাকে বিএনপির নেতাকর্মীদের দিয়ে মারধর করিয়ে আলোচনায় আসেন সামেদ আলী। বর্তমানে ছামেদ আলীর দিক নির্দেশনায় চলে ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতাকর্মী।
আরো জানাযায়, কয়েকদিন যাবত সামেদ আলী বিভিন্ন ইট ভাটায় মাটি দেয়ার কথা বলে ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধানের নাম বলে লোকজন পাঠায়। বিষয়টি জানতে পারেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ। এরপর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুলের সাথে হালিম আজাদ আলোচনা করে ছামেদ আলীকে নিয়ন্ত্রন করার চেষ্টা করেন। এতে নজরুল রহস্যজনক নিরবতা পালন করায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুলিবিদ্ধ হৃদয় জানান, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ পিস্তল দিয়ে তার পায়ে গুলি করে চলে যায়। অন্যরা কেউ টেটাবিদ্ধ কেউ ইটপাটকেলের ঢিলে আহত হয়েছে তাদের নাম সে জানেনা।
স্থানীয়দের অভিযোগ ছামেদ আলী আওয়ামীলীগের ১৬ বছরে শওকত আলীর ছত্রছায়ায় ইট ভাটায় চাঁদাবাজীর নিয়ন্ত্রন রাখতে একাধীক খুন করেছে। এখন বিএনপির যারা ছামেদ আলীকে ছত্রছায়া দিচ্ছে তাদেরকে দল থেকে বহিস্কার করে আইনের আওতায় আনা হলে বক্তাবলী থেকে সন্ত্রাসীরা নিয়ন্ত্রন করা সম্ভব।
এবিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু জানান, শুনতে পেরেছি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান একটি সভা করছিল। সেখানে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ দলবল নিয়েগেছে। তাদের সাথে আওয়ামীলীগের নেতাকর্মীরাও ছিল। যার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হবে তার বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা নেয়া হবে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। প্রাথমিক ভাবে জানাগেছে ইঁভাটার চাঁদাবাজী নিয়ন্ত্রন নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আহত হয়েছে অনেক তবে তাদের নাম পরিচয় জানাযায়নি।

পুরাতন সংবাদ পড়ুন
« ডিসেম্বর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১