বঙ্গোপসাগরে অভিযান, মিয়ানমারে পাচারকালে ১৬২ বস্তা সিমেন্টসহ আটক ১০

চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৬২ বস্তা সিমেন্টসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (১৪ জুন) কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বহিঃনোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোট থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৮১ হাজার টাকা মূল্যের ১৬২ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয় এবং ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুরাতন সংবাদ পড়ুন
« জুন ২০২৯ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
    ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০