বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে বিকেএমইএ প্রতিনিধিদলের সাক্ষাৎ

পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সব পক্ষ সমান সুবিধা পায়। তিনি বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে। বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সুরক্ষা দিতে

নারায়ণগঞ্জের জন্য হবে বিশেষ মাস্টারপ্ল্যান: গণপূর্তমন্ত্রী

নারায়ণগঞ্জ ৭১ নিউজ:   রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। মঙ্গলবার নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “রাজউক এই সরকারেরই একটি অংশ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও সরকারেরই অংশ। জনগণের জন্য যেটা ভালো হবে, সেটাই করা হবে।” নারায়ণগঞ্জের উন্নয়নে বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা মাস্টারপ্ল্যান করা হবে। প্রয়োজন অনুযায়ী নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা আরও বাড়ানোর বিষয়টিও যাচাই-বাছাই করা হচ্ছে। ফতুল্লাসহ আশপাশের এলাকা অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। রাজউকের দুর্নীতি

শুভকে হত্যার আগে হোসিয়ারি সমিতিতে হয় পরিকল্পনা

নারায়ণগঞ্জ ৭১ নিউজ: নারায়ণগঞ্জ শহরে শুভ চন্দ্র দাস ওরফে মো. বিল্লাল (৩০) হ*ত্যার পরিকল্পনা করা হয় মিশনপাড়ায় হোসিয়ারী সমিতির কমিউনিটি সেন্টারের অফিসে। হ*ত্যাকা*ণ্ডে জড়িত স*ন্দেহভাজন আসামিদের দেওয়া তথ্যে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এর আগে শুভকে হ*ত্যার সময় অভিযুক্তদের ব্যবহৃত মোটরসাইকেলটিও হোসিয়ারি সমিতির এ কমিউনিটি সেন্টারের প্রাঙ্গণ থেকে জব্দ করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হ*ত্যাকা*ণ্ডে ব্যবহৃত পি*স্ত*লটিও অদূরে রামকৃষ্ণ মিশনের সামনে সড়কের এক কোনা থেকে উ*দ্ধার করা হয়। গত ৫ সেপ্টেম্বর রাত একটার দিকে চাষাঢ়ায় হকার্স মার্কেটের পেছনের গলিতে গু*লি করে হ*ত্যা করা হয় শুভ চন্দ্র দাসকে। এ হ*ত্যার ঘটনায় নি*হতের বাবা হরি চন্দ্র দাস সদর মডেল থানায় একটি হ*ত্যা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিশালায়তনে প্রার্থীতা নিয়ে বিএনপি জামায়াতে গভীর চিন্তা

আবু সাঈদ কাদেরী:  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়াতন বেড়ে বিশাল এলাকা হয়েছে। ওই কারনে ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে প্রার্থীতা নিয়ে গভীর চিন্তা শুরু হয়েছে।ওই দুই মেরুর কাকে প্রার্থী করলে বিজয় আসবে -তা নিয়ে এক প্রকার দু:চিন্তা শুরু হয়েছে। এমন আশংকা বিএনপি জামায়াতের তৃনমূল থেকে শীর্ষ পর্যায়ে পর্যন্ত পাওয়া গেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০১১ সালের ৫ মে গঠন হয়। নারায়ণগঞ্জ, কদম রসুল, সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ২৭ টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের উন্নয়নের পাশাপাশি কর আদায় শুরু হয়। সিটি কর্পোরেশনে ২০১১ সালের ৩০ অক্টোবর এবং ২০১৬ সালের ২২ ডিসেম্বর ও ২০২২ সালের ১৬ জানুয়ারী তিনটি

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নাসিক টেন্ডার বাণিজ্যে সম্পৃক্ত থাকার অভিযোগ

নারায়ণগঞ্জ ৭১ নিউজ:  অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) টেন্ডার বাণিজ্যেও সম্পৃক্ত থাকার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ। দুদক জানায়, সাবেক এ উপদেষ্টার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রশাসক এবং ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা নিয়োগেও অর্থ লেনদেনের অভিযোগ করা হয়েছে। কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টেন্ডার বাণিজ্যের সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ পাওয়ার কথা

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য মন্ত্রী

মাহমুদ হাসান কচি: দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জানান, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার উপজেলা পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপুর দাবির প্রেক্ষিতে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নতি করার ঘোষণা দেন মন্ত্রী। ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শুধু ওষুধ বা কীটনাশক

নারায়ণগঞ্জে কদমরসুল সেতুর নির্মাণকাজ পরিদর্শন: ব্যবসায়ীদের পুনর্বাসন ও উচ্ছেদ নিয়ে যা বললেন এমপি-প্রশাসক

নারায়ণগঞ্জ ৭১ নিউজ : নারায়ণগঞ্জ শহরের নবাব সিরাজউদ্দৌলা রোডের কালীবাড়ী মন্দিরের বিপরীত পাশে উচ্ছেদ সীমানা এবং জাইকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন প্রস্তাবিত কদমরসুল সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-পরিচালক লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের নিয়ে তারা এসব এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “আমাদের শীতলক্ষ্যা নদী দ্বারা নারায়ণগঞ্জ-৫ আসনটি দুই ভাগে বিভক্ত। বন্দর থেকে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে। তৎকালীন সময়ে রাজনৈতিক কারণে হয়তো এটি

ঢাকা-ভোলা সরাসরি ফেরি সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু

ভোলা দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর আগেই জনগণের যোগাযোগের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে দুটি ফেরি চলাচল করছে।  মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে “ঢাকা-ইলিশা ফেরি সার্ভিসের উদ্বোধনের পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, পরীক্ষামূলকভাবে কয়েকদিন পরিচালনার পর দেখা গেছে, যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকসহ মানুষের মধ্যে এই রুটের ব্যাপক আগ্রহ ও সাড়া রয়েছে।  তাই ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নত করা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং

খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন না.গঞ্জ ৫ আসনের এমপি কালাম

জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম। ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে গঠিত এই কমিটির সভাপতি করা হয়েছে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সালাম পিন্টুকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা (পদাধিকারবলে সদস্য), জয়পুরহাট-২ আসনের মো. আব্দুল বারী, ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪ আসনের মো. আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের মো. আব্দুল করিম এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর শামছুন্নাহার বেগম।

পুলিশ সুপারের নির্দেশনায় ২৪ ঘণ্টায় জেলার ৭টি থানা থেকে ১২২ জন অপরাধীকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায়  জন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় জেলার ৭টি থানা থেকে ১২২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে শুক্রবার জেলার প্রতিটি থানায় মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ অভিযান শুরু হয়। জেলা পুলিশ সূত্র জানায়, এ অভিযান চলমান থাকবে। পুলিশ সুপারের নির্দেশনায় ৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ৭ থানার অফিসার ইনচার্জ ও অফিসার-ফোর্সদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একদিনে সর্বমোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী,