বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জ ৭১ নিউজ:  নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। পরিদর্শনকালে তিনি অসহায়দের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ, বৃক্ষরোপণ ও পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন।পরিদর্শন শেষে তিনি বন্দর থানা পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক প্রথমে বন্দর উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখেন। এ সময় তিনি সরকারি সহায়তার খাদ্য সামগ্রী উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করেন। পরে উপজেলার বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন করে সেবার মান ও নথিপত্র যাচাই করেন।

পরিদর্শন শেষে বন্দর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং উপজেলা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন।

উপজেলা পরিদর্শন শেষে জেলা প্রশাসক বন্দর থানায় যান। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা ও কুচকাওয়াজের মাধ্যমে বরণ করা হয়।

পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ নেজারত ডেপুটি কালেক্টর শাহরিয়ার পারভেজ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখে ওসির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ডিসি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসি মো. জামাল উদ্দিনের বিচক্ষণতা ও তাৎক্ষণিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক।

এ সময় তিনি বলেন, বন্দর এলাকা শিল্প-কারখানা ও বন্দরকেন্দ্রিক হওয়ায় এখানকার আইনশৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করতে হবে। জনগণ যেন নির্ভয়ে থানায় এসে সেবা পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা করা চলবে না।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বন্দরকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক থানার নথিপত্র, হাজতখানা ও সার্বিক কার্যক্রম দেখে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

পুরাতন সংবাদ পড়ুন
« ডিসেম্বর ২০২৫ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১