বন্দরে ছুরিকাঘাতে মাদক কারবারি রাসেল নিহত

বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করলেও ঘাতক গ্রেফতার করতে পারেনি।

শনিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার ঘাড়মোরা এলাকার হাজী আসমতউল্লাহ স্কুলের পেছনে ওই খুনের ঘটনা ঘটছে।

রাসেল(৪০) বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে ও ২ সন্তানের জনক। হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর থানার মন্ডলপাড়া এলাকার ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পদঠিয়েছে।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান,শনিবার রাত সাড়ে ৭টায় থানার দক্ষিণ ঘারমোড়াস্থ হাজী আসমতউল্লাহ স্কুলের পিছনে নির্জন স্থানে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে। কোন আসামী গ্রেফতার করা যায় নি।

পুরাতন সংবাদ পড়ুন
« ডিসেম্বর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১