বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জ ৭১ নিউজ:  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় বায়ুদূষণের দায়ে দুটি কারখানাকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে জরিমানার টাকা আদায় করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—সস্তাপুরের মেসার্স রহমত টেক্সটাইল মিলস ও এস কে ডাইং এন্ড ফিনিশিং মিলস। এর মধ্যে রহমত টেক্সটাইল মিলসকে ২ লাখ টাকা এবং এস কে ডাইং এন্ড ফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় জানায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‍্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ১৯৭৮ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১