বিশ্বকাপের হাজারতম ম্যাচের প্রথমার্ধে ২ গোলে এগিয়ে জাপান

ঐতিহাসিক মাইলফলকের ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়ে খেলেছে জাপান। তিউনিসিয়ার জালে দুই গোল দিয়ে প্রথমার্ধের খেলা শেষ করেছে দলটি।

রোববার (২১ জুন) মেক্সিকোর মন্টেরো স্টেডিয়ামে দাইচি কামাদা ও আয়াসে উয়েদার করা গোলে ২–০ লিড নিয়ে ফেলেছে জাপান।

ম্যাচের শুরুতে মাত্র ৪ মিনিটেই গোলের দেখা পান এশিয়ান পরাশক্তি জাপান। দাইচি কামাদা খুব কাছ থেকে বাম পায়ের শটে গোল করেন, আর তাকে অ্যাসিস্ট করেন কেইতো নাকামুরা।

প্রথম গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোল আসে ম্যাচের ৩১ মিনিটে তিউনিসিয়ার ভুলে। আয়াসে উয়েদা দুর্দান্ত এক শটে গোল করেন। বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল পাঠান নিচের বাঁ কোণে। দ্রুত পাল্টা আক্রমণ থেকে তাকে অ্যাসিস্ট করেন কো ইতাকুরা।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিলো জাপান। ৫৫ শতাংশ বল দখলে রেখে ৪টি শট নেয় জাপান। যার লক্ষ্যে ছিল ৩টি। ৪৫ শতাংশ বল দখলে ছিল তিউনিসিয়ার। দুটি আক্রমণ করে লক্ষ্যে রাখে একটি।

পুরাতন সংবাদ পড়ুন
« জুলাই ২০৪৫ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
     ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১