ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিশ্চিত করতে এবার সরকারের সরাসরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাইয়েদ ইব্রাহিম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন।
বৈঠকে ভারত সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি।
আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি বিসিসিআই। ফলে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
তবে সাম্প্রতিক বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সিরিজ আয়োজনের সম্ভাবনা বেড়েছে বলে মনে করছে বিসিবি। এদিকে, ভারত সফরের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বোর্ডের সম্প্রচারস্বত্ব-সংক্রান্ত কার্যক্রমও।
পুরাতন সংবাদ পড়ুন
« এপ্রিল ২০৩৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
  ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০