মহানগর বিএনপির সমাবেশে জোসেফ সাগর প্রধানের শোডাউন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে শোডাউন করেছেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন সভাপতি ও যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করা হয়। আর এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
আর এই সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নারায়ণগঞ্জ ক্লাবের সামনে জড়ো থাকেন মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সেই সাথে বিভিন্ন এলাকা খন্ড খন্ড মিছিল নিয়ে আসার এক পর্যায়ে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে বিশাল জনসমাবেশে পরিণত হয়। এরপর সেখান থেকে সাগর প্রধান ও কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করেন।
এসময় সাগর প্রধান বলেন, তারেক রহমান দেশকে আন্তর্জাতিকভাবে শক্তিশালী করছে। তার বক্তব্যের মাধ্যমে গিনেস ওয়াল্ড রেকর্ডস করেছে। যারা অরাজকতা সৃষ্টি করছেন তারা সাবধান হয়ে যান।
কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আপনারা দেখেছেন কারা বাসে আগুন দিয়ে বিএনপির উপড় মামলা দিয়েছিলো। তারই ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের রক্তের শানিত ধারায় তীব্র ক্ষোভে শেখ হাসিনা পালিয়ে গেছে। সেই অপশক্তি আবারও সন্ত্রাসী কার্যক্রম ও জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পাঁয়তারা করছে।
তিনি আরও বলেন, সকল বিপ্লবে বাংলাদেশ তার কাক্সিক্ষত অধিকারকে ধারণ করে। তেমনি বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী মহানগর যুবদল সদা জাগ্রত সদা প্রস্তুত। নারায়ণগঞ্জে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করা হলে তার দাঁতভাঙ্গা জওয়াব দেয়া এবং পিঠের চামড়া থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন, আমির হোসেন,জুয়েল প্রধান, আক্তারুজ্জামান মৃধা, জুয়েল রানা, আতিকুর রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, এম এ মান্নান,আলী নওষাদ তুষার,হাজী সাঈদ, শিকদার বাপ্পি, ইকবাল, ডা. মুসা, দুলাল হেসেন, নূর আলম খন্দকার, মাইনুল, রুবেল হোসেন, নূর প্রধান, লিটন, মনা, শাহীন ঢালী, সুমন, কাজী সোহাগ, নূর আলম খন্দকার, ফারুখ হোসেন, হানিফ, ইব্রাহিম বাবু, আলআমিন, আলফু প্রধান, সেলিম খন্দকার, সফর আলী ভূইয়া, সুফিয়ান, আল মামুন, মাহমুদুল হাসান মাসুম, ফয়সাল, রুবেল, সানি, জসিম ব্যাপারী, হারুন, শান্ত প্রমুখ

পুরাতন সংবাদ পড়ুন
« জুলাই ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
  ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১