মাদক, সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই : এড. সাখাওয়াত 

পাইকপাড়া দাফন কাফন কমিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় ও নতুন কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের ১৭নং ওয়ার্ডস্থ জিমখানা লেকপাড় সংলগ্ন মাঠ পাইকপাড়ায় এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজ্ঞ আইনজীবী, দক্ষ সংগঠক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন’র প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক জননেতা এডভোকেট শাখাওয়াত হোসেন খান।

সাখাওয়াত হোসেন খান বক্তব্যে বলেন, পরিবার থেকে মানুষ সুশিক্ষা ও নৈতিক শিক্ষা গ্রহণ করে। নৈতিক শিক্ষা পরিবারের থেকে না পেলে আমাদের যুব সমাজ কাল হয়ে দাঁড়িয়েছে। আলেম ওলামারা জুম্মার খুতবায় শুধু ধর্মীয় আলোচনা করলে চলবে না, পারিবারিক নৈতিক শিক্ষা নিয়ে জনগণকে বুঝাবেন। আপনারা সমাজের মানুষের মাঝে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানাবেন। আপনারা প্রতিটি এলাকায় পঞ্চায়েত কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমাজ ব্যবস্থা পরিবর্তনে কাজ করবেন। কারন যে পরিবারে একজন মাদকসেবী থাকে সে পরিবারটি জাহান্নামে পরিনত হয়। ছোঁয়াব অর্জনের অনেক পন্থা রয়েছে। যেমন একটি কলার খোসাকে রাস্তা থেকে উঠিয়ে নির্দিষ্ট জায়গায় ফেললে ক্ষুদ্র পরিসরে হলেও ছোঁয়াব অর্জন করা হয়। সমাজে এক শ্রেণির লোক রয়েছে যারা শুধু মানুষের ক্ষতি নিয়ে থাকে। তারা চায় না মানুষের ভালো হউক।
তিনি আরও বলেন, নামাজের দাওয়াত সকলের কাছে পৌঁছে দিতে হবে। নামাজ মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দেয়। ১৪শত বছর আগে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ভালো কাজের উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের শিক্ষিয়েছেন। আমাদের উচিৎ মহানবীর আদর্শিত নবীওয়ালা কাজ করতে হবে। ভালো কাজ এমন জিনিস হয়তো ১টি কলার খোসায় আপনার বেহেশতের ব্যবস্থা হয়ে যেতে পারে।
এড. সাখাওয়াত আরও বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। নারায়ণগঞ্জের নতুন এসপিকে এ বিষয়ে বিশেষ ভাবে বলা হয়েছে। মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই। তাই সমাজ থেকে মাদক- সন্ত্রাস মুক্ত করতে নিজেদের মধ্যে বিভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের জনপ্রতিনিধিদের থেকে আমাদের ভালো কিছু করে দেখাতে হবে। কারন নারায়ণগঞ্জ একটি শিল্প বানিজ্যের জেলা। এই জেলার সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা রয়েছে। আধুনিক নগরায়নের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা ও উন্নয়নের আশ্বাস তিনি দিয়েছেন। সকলে সমাজের উন্নয়নের স্বার্থে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। পরিশেষে নব গঠিত পাইকপাড়া দাফন কাফন কমিটির মঙ্গল কামনা করি।
ওয়াজ ও দোয়া মাহফিলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, পাইকপাড়া দাফন কাফন কমিটির সভাপতি মো. মাসুদ রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও প্রবীন সমাজ সেবক এবং পাইকপাড়া জামে মসজিদ এর সভাপতি আলহাজ্ব এস.কে ওয়াজেদ আলী বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং পাইকপাড়া বড় জামে মসজিদ এর সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মৃধা, পাইকপাড়া আপন ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মুরাদ হোসেন বাদল, নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইকবাল আলী, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভারভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ, বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী ডা. মো. মোস্তাফিজুর রহমান, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার এক্সিম ব্যাংক (পি,এল,সি) নিতাইগঞ্জ উপশাখা মো. রোকন উদ্দিন আরমান, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভারভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক সিকদার মো. বাপ্পি চিশতী, আপন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিঠু ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. এহসান কবীর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. জামাল উদ্দিন মৃধা, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. তমিজ উদ্দিন সরদার, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. আবু সাঈদ ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন রুবেল,  সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. তাহের হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক মো. সুলতান খান।
মাহফিল পরিচালনা করেন, মিউচুয়াল ক্লাব পাইকপাড়া এর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোবারক হোসেন। প্রধান আলোচক হিসেবে ওয়াজ পরিচালনা করেন এবং আখেরী মোনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশেকে রাসূল অগনিত কোরআনে হাফেজদের উস্তাদ, অনলবর্ষী বক্তা, হযরতুল আল্লামা মুফতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ ইকরাম হোসাইন খান (মাদ্দাজিল্লুহুল আলী) খতিব, নারায়ণগঞ্জ সিটি জামে মসজিদ, মাসদাইর ও প্রতিষ্ঠাতা-মিনহাজুল কোরআন ইসলামি একাডেমি ও মডেল হিফজ মাদ্রাসা, পাইকপাড়া। বিশেষ আলোচক হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ মাহবুব আলম ছিদ্দিকী ইমাম ও খতিব, পাইকপাড়া জামে মসজিদ, হযরত মাওলানা মুফতি মুহাম্মদ নোমান মজুমদার ইমাম ও খতিব, আমহাট্টা জামে মসজিদ, নারায়ণগঞ্জ। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ হোসাইন ইমাম ও খতিব, বাবুরাইল জামে মসজিদ, নারায়ণগঞ্জ।

উক্ত নুরানী মাহফিল শেষে দেশবাসীর জন্য দু’জাহানের অশেষ নেকী হাসিলের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।

পুরাতন সংবাদ পড়ুন
« সেপ্টেম্বর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০