ময়মনসিংহের নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিবাদ

ময়মনসিংহের নেত্রকোনায় সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরের হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুস্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায়
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম।

এ সময় বক্তব্য রাখেন
বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.মাহফুজ জাহিদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম, দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহম্মেদ বাধন,রফিকুল্লাহ রিপন,মঞ্জুর রহমান বকুল,মামুনুর রশিদ মুন্না।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন,সেলিম মুন্সি,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ,ফরিদ আহমেদ বাঁধন,ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, প্রচার সম্পাদক মোঃ সেলিম, দপ্তর সম্পাদক সুমন, মোঃ সোহেল রানা,প ম আজিজ।

এ সময় বক্তারা বলেন,একজন সাংবাদিককে হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তির ওপর হামলা নয়,এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারের ওপর আঘাত।
সত্য তুলে ধরা এবং অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কোনো সাংবাদিককে জীবন দিতে হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক সমাজের জন্য ভয়াবহ হুমকি।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তারা অবিলম্বে হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন,জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃস্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পুরাতন সংবাদ পড়ুন
« ডিসেম্বর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১