শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ব্যতিক্রমী ‘এ ডে ইন অফিস’ কর্মসূচি পালিত

নারায়ণগঞ্জ ৭১ নিউজ: তরুণ প্রজন্মের মাঝে সরকারি সেবা ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে বাস্তব ধারণা দিতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative এর আওতায় “A Day in Office” কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলীর কার্যালয় এবং উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী শিক্ষণীয় কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

এ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের সরকারি অফিসের দৈনন্দিন কার্যক্রম, দাপ্তরিক শৃঙ্খলা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, বিভিন্ন সরকারি সেবা প্রদান পদ্ধতি এবং জনগণের সঙ্গে সরকারি কর্মকর্তাদের পারস্পরিক যোগাযোগ সম্পর্কে সরাসরি জানার ও শেখার সুযোগ করে দেওয়া হয়।

শিক্ষার্থীরা উপজেলা প্রকৌশলী অফিসে রাস্তা, ব্রিজ, কালভার্ট ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের কাজ এবং ত্রাণ ও পুনর্বাসন অফিসে দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, পুনর্বাসন ও সরকারি সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন,শুধু পাঠ্যবইয়ের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষার্থীদের সরকার কীভাবে কাজ করে, কীভাবে জনগণকে সেবা দেয় তা নিজ চোখে দেখাতে হবে। এই ‘A Day in Office’ কর্মসূচির মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ নাগরিক ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে গড়ে তোলা।

তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশ, প্রশাসন ও জনসেবার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং দায়িত্বশীল নাগরিকত্বের চেতনা আরও সুদৃঢ় হবে।

ইউএনও জানান, Climate Resilient Campus Initiative এর আওতায় পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি দপ্তরে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে। এতে তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে সরকারের ভূমিকা সম্পর্কে সরাসরি জানতে পারবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বইয়ে যা পড়েছি আজ তা সরাসরি দেখে অনেক কিছু শিখলাম। ভবিষ্যতে দেশ ও মানুষের সেবা করার অনুপ্রেরণা পেলাম।

পুরাতন সংবাদ পড়ুন
« অক্টোবর ২০২৪ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১