শুভকে হ*ত্যার আগে হোসিয়ারি সমিতিতে হয় পরিকল্পনা

নারায়ণগঞ্জ ৭১ নিউজ: নারায়ণগঞ্জ শহরে শুভ চন্দ্র দাস ওরফে মো. বিল্লাল (৩০) হ*ত্যার পরিকল্পনা করা হয় মিশনপাড়ায় হোসিয়ারী সমিতির কমিউনিটি সেন্টারের অফিসে। হ*ত্যাকা*ণ্ডে জড়িত স*ন্দেহভাজন আসামিদের দেওয়া তথ্যে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

এর আগে শুভকে হ*ত্যার সময় অভিযুক্তদের ব্যবহৃত মোটরসাইকেলটিও হোসিয়ারি সমিতির এ কমিউনিটি সেন্টারের প্রাঙ্গণ থেকে জব্দ করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হ*ত্যাকা*ণ্ডে ব্যবহৃত পি*স্ত*লটিও অদূরে রামকৃষ্ণ মিশনের সামনে সড়কের এক কোনা থেকে উ*দ্ধার করা হয়।

গত ৫ সেপ্টেম্বর রাত একটার দিকে চাষাঢ়ায় হকার্স মার্কেটের পেছনের গলিতে গু*লি করে হ*ত্যা করা হয় শুভ চন্দ্র দাসকে। এ হ*ত্যার ঘটনায় নি*হতের বাবা হরি চন্দ্র দাস সদর মডেল থানায় একটি হ*ত্যা মাম*লা দায়ের করেন।

মা*মলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। মা*মলার তদন্তে হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে সংশ্লিষ্টরা হোসিয়রি সমিতির ওই কমিউনিটি সেন্টারে নিয়মিত যাতায়াত করতেন বলে উঠে আসে। এমনকি স্থানীয় কয়েকজন বিএনপি নেতার শেল্টারে আসামিরা মা*দক ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ ওঠে।

ডিবি পুলিশ সূত্র জানায়, শুভ নিজেও একজন মা*দক বিক্রেতা ছিলেন। মা*দকের বিক্রি নিয়ে দ্ব*ন্দ্বের জেরেই তাকে খু*ন করা হয়।

এদিকে, এই হ*ত্যা মা*মলার আ*সামি সাকিব সরকার দিমুন ওরফে ধিমন (২৩) বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর শিলমান্দী এলাকা থেকে গ্রে*প্তার হন। ধিমন ফতুল্লা হাজীগঞ্জ এলাকার নাদির সরকারের ছেলে।

এর আগে আরো তিন আ*সামিকে গ্রে*প্তার করে ডিবি। তাদের মধ্যে দু’জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

মা*মলাটির তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, অপর আ*সামি সুমনকে ৫ দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অ*স্ত্রটি উ*দ্ধার করা হয়। আ*সামিদের তথ্য ও ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধীমনকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রে*প্তার করা হয়।

ধীমনকে জিজ্ঞাসাবাদে সে শুভকে হ*ত্যার পরিকল্পনা হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে করা হয় বলে ডিবির কাছে তথ্য দেয়। এই হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে কে কীভাবে জড়িত সেই তথ্যও জানায়।

পুরাতন সংবাদ পড়ুন
« সেপ্টেম্বর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০