সাবেক কাউন্সিলরের বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জ ৭১ নিউজ: বন্দর থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক এস এ রোমানসহ ৫/৬ জনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। নাসিক সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর সানিয়া সাউদের বাড়িতে ঢুকে এস এ রোমান অশালীন ভাষায় গালিগালাজ করে। ৫ লাখ টাকা না দিলে ২৪ ঘন্টার মধো আওয়ামীলীগের দোসর বানিয়ে ধরিয়ে নিব বলে হুমকি দেয়। এমনকি তাৎক্ষনিক ওসিকে ফোন দেয়ার কথা বলে জানান সাবেক কাউন্সিলর সোনিয়া সাউদ জানান।

ঘটনাটি বৃহস্পতিবার সকালে নাসিক বন্দরের ২৫ নং ওর্য়াড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাবেক কাউন্সিলর সোনিয়া সাউদসহ তার স্বামী টিটু মিয়া শংকায় রয়েছে বলে স্বামী টিটু মিয়া জানান।

সাবেক কাউন্সিলর সোনিয়া সাউদ বলেন, নাসিক ২৫ নং ওর্য়াড সচিব ও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এ রোমানসহ ৫/৬ জন মিলে সাবেক কাউন্সিলরের বাড়িতে হামলা ও ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ। বৃহস্পতিবার সকালে এস এ রোমান সাবেক সংরক্ষিত আসনের কাউন্সিলর সানিয়া সাউদের বাড়িতে যায়। বাড়িতে বসে এস এ রোমান ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। ৫ লাখ টাকা দিবি না হলে আওয়ামী লীগের দোসর বানিয়ে ২৪ ঘন্টার মধ্যে ধরিয়ে নিব। ওসিকে ফোন দে। এমনকি সাবেক কাউন্সিলর সানিয়া সাউদকে অশালীন ভাষায় কথা বলে, তার উপরে হাত তোলার অভিযোগ করেন ভুক্তভোগী সানিয়া সাউদ। এস এ রোমানসহ তার বাহিনির কতিপয় ক্যাডার বাহিনীর তান্ডবে এলাকায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে অপরদিকে ভীতিকর পরিবেশে দিন কাটাচ্ছে সাবেক কাউন্সিলররা।

পুরাতন সংবাদ পড়ুন
« মে ২০০৫ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
      ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১