সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
নাসিক ৭নং ওয়ার্ডের নয়াপাড়া লেকপাড় থেকে মিছিলটি শুরু হয়ে আদমজী-নারায়ণগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে ৬নং ওয়ার্ডের আদমজী ইপিজেড এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত পথসভায় অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, বিগত ১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগকে ভয় পাইনি। রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়েছে। কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের কোনো কিছুই বিএনপির ঐক্যের সামনে টিকতে পারবে না।
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের আন্দোলনে আমি মহানগর ছাত্রদল থেকে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। দল যদি আমাকে ভবিষ্যতে যুবদলের দায়িত্ব প্রদান করে, তবে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবেনা না l

পুরাতন সংবাদ পড়ুন
« মে ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
     
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১