
সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আবু জাফরের শুভ জন্মদিন আজ
আজ ২৬ আগস্ট জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আবু জাফরের শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক সংবাদ সারাবেলার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, প্রতিনিধিসহ শুভাকাঙ্ক্ষীরা। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কর্মময় জীবনের সাফল্য কামনা করা হয়। কাজী আবু জাফর দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত থেকে সাংবাদিকতা ও সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে দৈনিক সংবাদ সারাবেলা সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয়ে এগিয়ে চলেছে। সম্পাদক ও প্রকাশক হিসেবে গণমাধ্যমে অবদানের স্বীকৃতিস্বরূপ কাজী আবু জাফর ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেন। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ














