সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

নারায়ণগঞ্জ ৭১ নিউজ: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকাণ্ডের এজাহারভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার, নিহতের পরিবার ও মামলার বাদী-সাক্ষীদের নিরাপত্তা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গোদনাইল নয়াপাড়া ও ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার সর্বস্তরের জনগণ ও নিহত সজীব’র পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় নিজ বাসায় ফেরার সময় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোঃ জাহাঙ্গীর’র ছেলে মোঃ সজীব (৩২) কে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত সজীব’র মা শিরিনা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাইকেল, মোঃ আপন, মোঃ তাহসিন, মোঃ নুরুজ্জামান, মোঃ আকাশ ও মোঃ ইমন সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার নম্বর-৬২। মামলার এজাহারভুক্ত আসামীদের মধ্যে মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেফতার করা হলেও অন্য আসামীরা এখনও গ্রেফতার হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

ও-ই মানববন্ধনে বক্তারা বলেন- পলাতক আসামীরা নিহত সজীব’র স্ত্রী, সন্তান সহ পরিবারের সদস্য এবং মামলার বাদী-সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে নিহতের পরিবার সহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

উক্ত মানববন্ধনে নিহত সজীব’র পরিবারের সদস্য ও এলাকাবাসী বলেন- সজীব মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে হত্যার শিকার হতে হয়েছে। তাদের অভিযোগ, এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। হত্যাকাণ্ডের পরও আসামীদের পক্ষ থেকে হুমকি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকায় তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

বক্তারা অবিলম্বে হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামীকে গ্রেফতার, নিহতের পরিবার, বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত, হুমকি ও হামলার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় মাদক ও অপরাধবিরোধী পুলিশি তৎপরতা জোরদারের দাবী জানান।

ও-ই মানববন্ধন থেকে তারা সজীব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

পুরাতন সংবাদ পড়ুন
« ফেব্রুয়ারি ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮