স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আলোচনা সভা

স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপস্থ একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ আব্দ্ল্লুাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি সেলিম মাহমুদ, একেএম সামছুল হক, ডি,এইচ,বাবুল, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জহির, স্বেচ্ছসেবক বিষয়ক সম্পাদক ডালিম প্রধান, সদস্য জাকির হোসেনসহ আরো অনেকে।
এসময় সভাপতির বক্তব্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ আব্দ্ল্লুাহ আল মামুন বলেন, আমরা একসাথে ১৭ বছর আন্দলন সংগ্রাম করেছি । একসাথে ধান খেতে গিয়ে ,পাট খেতে গিয়ে অন্যজনের বাড়িতে থেকে, রাস্তায় থেকে যদি ঐক্যবন্ধ ভাবে থাকতে পারি তাহলে এখন কেন পারব,না।
এখন আমাদের সংগ্রাম হবে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত দলীয় কর্মীদের ঐক্যকরে আমরা সামনে এগিয়ে যাব।
আমরা আমাদের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কার্যক্রম চালিয়ে যাব কেউ যদি প্রশ্নকরে তহালে জবাব আমরা দিব।
দুই,চার জন অন্যায় করেছে তাদের,কে বহিস্কার করা হয়েছে, দলের পক্ষে যারা নির্বাচন করেছে তাদের কার্যক্রম কেন স্থগিত করা হলো, আমরা সবাই দল করেছি তহালে আমরা কেন কার্যক্রম থেকে বিরত থাকব।
আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্থগিতাদেশ প্রত্যাহার করে পূনরায় কার্যক্রম চালু করানোর দাবি জানাচ্ছি।
এসময় নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ আব্দ্ল্লুাহ আল মামুন,কে ভারপ্রাপ্ত সভাপতি করে থানা বিএনপির কার্যক্রম পূনরায় চালু করানোর জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানান।

পুরাতন সংবাদ পড়ুন
« মার্চ ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১