সিদ্ধিরগঞ্জে সাহেব আলীকে গুলি করে খুনের প্রধান রনিকে অস্ত্র গুলি সহ গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলী (৪০) হত্যা মামলার প্রধান আসামি রনিকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও এসআরবি-৮-এর যৌথ দল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর বিকেল পৌনে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির ইত্তেহাদ টাওয়ারের সামনে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় সাহেব আলীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।
গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কের পাশের একটি খালে পড়ে গেলে সেখানেও তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়।
এসআরবির দাবি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সাহেব আলীকে লক্ষ্য করে রনিকে গুলি চালাতে দেখা গেছে। গোয়েন্দা তথ্য ও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আটি ওয়াবদা কলোনিতে তার বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে দাবি করেছে এসআরবি।
রনিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর একই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২৫ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
    ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১