দৈনিক শীতলক্ষা’র সম্পাদক আরিফ আলম দিপু সহ মেয়ে ছিনতাইয়ের কবলে

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বহুল প্রচারিত দৈনিক শীতলক্ষা’র সম্পাদক আরিফ আলম দিপু মেয়েকে বিশ্ববিদ্যালয়ের বাসে উঠাতে গিয়ে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন। মোটরসাইকেল আরোহী অস্ত্রধারী দুর্বৃত্তরা হত্যার হুমকী দিয়ে টাকা,স্বর্ন, মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৬ টায় নারায়ণগঞ্জ সদর থানার আমলাপাড়া এলাকায় মোটরসাইকেলযোগে ৩ ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, তার মেয়ের মোবাইল ও কানের দুল ছিনিয়ে নেয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, জেলার সর্বপ্রথম ও নিয়মিত প্রকাশিত দৈনিক শীতলক্ষা সম্পাদক আরিফ আলম দিপু তার ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন ‘ ছিনতাইকারীর কবলে পড়লাম। সকাল ৬.২০ মিনিটে মেয়েকে ব্র্যাক ইউনিভার্সিটির বাসে তুলে দিতে গিয়ে আমলাপাড়া আসনা ডায়াগনেস্টিক সেন্টারের সামনে ৩ হোন্ডারোহী ছিনতাইকারী মোবাইল, মেয়ের কানের দুল, আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় ছুরি ধরে। ভাগ্যিস নিজের মোবাইলটা সাথে নেইনি। এই হলো আমাদের শহরের প্রতিদিনের চিত্র’।
ছিনতাইয়ের কবলে পড়া আরিফ আলম দিপু জানান, আমলাপাড়ার বাড়ী থেকে সকালে (রোববার) একটি অটোরিকশায় চড়ে একই এলাকার জেলা ও দায়রা জজ এর বাসভবন এবং আসনা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন স্হান অতিক্রম করছিলাম।সেখানে সকাল সোয়া ৬ টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে ৩ জন দুর্বৃত্ত ছুরি ও পিস্তলের মুখে হত্যার হুমকি দিয়ে আমার মেয়ের মোবাইল ফোন, কানের দুল ও আমার কাছে থাকা ১৭/১৮ শ’ টাকা ছিনিয়ে নেয়। তিনি জানান, একজনের হাতে একটা বড় ছোরা দেখেছি, আরেকজনের কাছে সম্ভবত পিস্তল ছিলো। ঘটনার সময়ে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছি – যার জন্য যা ছিলো তা দিয়ে বাঁচার চিন্তা করেছি। ভালো করে খেয়াল করার মতো পরিস্থিতি তখন ছিলো না। বিশেষ করে আমার সাথে মেয়ে থাকায় আমি খুব চিন্তিত হয়ে পড়েছি। বাড়ীতে ফিরে ফোন করে পুলিশকে ঘটনা অবগত করেছি।
এদিকে তার এ স্ট্যাটাসের পর মন্তব্যে অনেকেই নগরীকে অনিরাপদ বলেছে। কেউ কেউ নিজের ছিনতাইকারীর কবলে পড়ার ঘটনা তুলে ধরেছে। কেউ বলেছে, আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার জন্য এমনটা ঘটছে। আইন শৃংখলা নিয়ন্ত্রন বাহিনী অপরাধ নিয়ে নাটক করায় ব্যস্ত থাকায় জেলাব্যাপি ছিনতাই এবং একই ঘটনায় হত্যার মতো ভয়ংকর অপরাধ অহরহ সংঘটিত হচ্ছে। শুধু তাই নয়, পুলিশ এতোটাই ব্যর্থ যে, দুর্বৃত্তরা পুলিশকে পিটিয়ে অস্ত্র ছিনিয়ে নিতেও কার্পণ্য করে না।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
      ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১