নারায়ণগঞ্জে বন্দরে পরকীয়ার জেরে স্ত্রী নিশিকে জবাই করে হত্যা, স্বামী মনির গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূ সুফিয়া আক্তার নিশিকে গলা কেটে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পুরাতন মসজিদের পেছনে নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। সুফিয়া আকতার নিশি(২৮) নারায়ণগঞ্জের বন্দর থানার তিনগাঁও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেন ও পুতুল বেগমের মেয়ে। অভিযুক্ত আব্দুল মান্নান ওরফে মনির (৩২) রাজশাহীর গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুল ও আদরি খাতুনের ছেলে। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন জানায়, মনিরের পরকীয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের দাম্পত্য কলহ চলছিল। সোমবার রাতেও এ নিয়ে স্বামী-স্ত্রীর