ফ্যাসিস্ট স্বৈরাচারকে যারা আদালত প্রাঙ্গণে পুনর্বাসিত করতে চাচ্ছে : এড.সাখওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘ফ্যাসিস্ট স্বৈরাচারকে যারা আদালত প্রাঙ্গণে পুনর্বাসিত করতে চাচ্ছে, নারায়ণগঞ্জের মানুষ তাদের সেই অভিলাষ কোনোভাবেই পূর্ণ হতে দেবে না।’ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টার দিকে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘গতকাল আপনারা দেখেছেন, আইন সবার জন্য সমান থাকার সুযোগ নিয়ে এই আদালত প্রাঙ্গণে এসে রাজনীতি করতে চাচ্ছে এবং ওই ফ্যাসিস্ট স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চাচ্ছে।’ তিনি বলেন, ‘গতকাল যারা