
বৈদেশিক বাণিজ্যে বড় ঘাটতি, অঙ্ক ২৪ বিলিয়ন ডলার
আমদানির ব্যয় বাড়লেও সেই তুলনায় রপ্তানি আয় না বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশের পণ্য বাণিজ্য ঘাটতি বেড়ে ২৩.৯৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এটি আগের অর্থবছরের একই সময়ের ১৯.৩৮ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি। ৯ জুলাই প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (ব্যালেন্স অব পেমেন্ট-বিওপি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খাত-সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি, কাঁচামাল আমদানির ব্যয় এবং রপ্তানির তুলনায় আমদানি দ্রুত বাড়ায় বৈদেশিক বাণিজ্য ঘাটতি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে আমদানি বেড়ে ৬৪.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের











