
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিল জামায়াতের
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বর্ধিত মূল্য পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকা থেকে মহানগর জামায়াতের ব্যানারে মিছিলটি বের হয়। পরে চাষাঢ়াসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন দলটির নেতাকর্মীরা। এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনার দাবিতে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় মহানগর জামায়াত। স্মারকলিপিতে দলটি দাবি করে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে। এর প্রভাবে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ও পণ্য পরিবহনের ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। জনদুর্ভোগ কমাতে জ্বালানি তেলের বর্ধিত














