
হাঙ্গেরির কাজের ভিসা নিয়ে নতুন ঘোষণা
অভিবাসন ও বিদেশি শ্রমিক ইস্যুতে কঠোর অবস্থান নিতে যাচ্ছে হাঙ্গেরির নবনির্বাচিত সরকার। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলো থেকে আসা কর্মীদের জন্য নতুন কর্মভিসা প্রদান বন্ধ করার পরিকল্পনা করছে দেশটির বর্তমান ক্ষমতাসীন দল ‘তিসজা পার্টি’। সরকারের এমন সিদ্ধান্তে দেশটির ব্যবসায়ী সংগঠন ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। চলতি বছরের ১২ এপ্রিল হাঙ্গেরিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দীর্ঘ ১৬ বছরের ভিক্টর অরবান শাসনের অবসান ঘটে। নির্বাচনে পিটার মাজারের নেতৃত্বাধীন তিসজা পার্টি নিরঙ্কুশ জয়লাভ করে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী, দলটি আগামী মাস থেকেই অ-ইউরোপীয় কর্মীদের ভিসা বন্ধের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হাঙ্গেরিয়ানদের কর্মসংস্থান সুরক্ষা এবং মজুরি কাঠামো স্থিতিশীল





