টোয়াব নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ হানিফ জয়ী

ঢাকা, ১৬ জুন ২০২৬: ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন মোহাম্মদ হানিফ। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় এই সংগঠনের নেতৃত্ব নির্ধারণে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন বোর্ডের ঘোষণা অনুযায়ী, সভাপতি পদে মোহাম্মদ হানিফ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ভোট গণনা শেষে রাতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। জয়লাভের পর নবনির্বাচিত সভাপতি ও তার প্যানেলের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সাধারণ ভোটার ও সমর্থকরা। দেশের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন

গাইবান্ধায় শিবমূর্তি নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

হাসান মাহমুদ: গাইবান্ধায় শিবমূর্তি নির্মাণের অভিযোগের প্রতিবাদে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আসরের নামাজের পর জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে প্রতিবাদ জানান এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্ট স্থাপনা অপসারণের দাবি জানান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোনো স্থাপনা প্রকাশ্যে নির্মাণ করা গ্রহণযোগ্য নয়। তারা বলেন, কোনো ধর্মীয় প্রতীক বা মূর্তি স্থাপন করতে হলে তা সংশ্লিষ্ট উপাসনালয়ের অভ্যন্তরে সীমাবদ্ধ রাখা উচিত। এ ধরনের কর্মকাণ্ড সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের জন্য

টোয়াব নির্বাচন: পর্যটন ভবনে ভোটগ্রহণ আজ

দেশের পর্যটন খাতের অন্যতম শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)’র ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে ‘কনশাস রিলায়েন্স ফোরাম’ ২০ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, যার নেতৃত্ব দিচ্ছেন পর্যটন খাতের পরিচিত মুখ মোহাম্মদ হানিফ। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে এবং প্রচারণা জমে উঠেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পর্যটন ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর মধ্যেই ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। এরমধ্যে, মো.

কড়াইল-সাততলা-ভাষানটেক বস্তি : আধুনিক বাসস্থান নির্মাণে ডিএনসিসির কমিটি

রাজধানীর কড়াইল, সাততলা, ভাষানটেক বস্তি এলাকায় আধুনিক বাসস্থান নির্মাণের লক্ষ্যে ৪টি পৃথক কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার (১৫ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি সংস্থাটির সচিব মোহাম্মদ মামুন-উল- হাসান একটি অফিস আদেশ জারি করে পৃথক এই চারটি কমিটির অনুমোদন দিয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানিয়েছেন, এই কমিটির মধ্যে রয়েছে প্রকল্প সমন্বয়, মনিটরিং ও পরামর্শক টিম, প্রকল্প বাস্তবায়নকারী ইউনিট, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে কারিগরি বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি এবং পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে প্রস্তাব মূল্যায়ন কমিটি। এর আগে রাজধানীর তিনটি বড় বস্তি সাততলা, কড়াইল ও ভাষানটেকের বাসিন্দাদের জন্য বহুতল ভবন, স্কুল-কলেজ,

ফ্রান্সের বিশ্ব সাহিত্য অভিধানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্থান দিয়েছে ফ্রান্সের বিখ্যাত বিশ্ব সাহিত্য অভিধান দিকসিওনের মোঁদিয়াল দে লিতেরাত্যুর। আন্তর্জাতিকভাবে পরিচিত ফরাসি জ্ঞানকোষ ও অভিধান প্রকাশনা প্রতিষ্ঠান লারুস–এর প্রকাশিত তথ্যভাণ্ডারে নজরুলকে বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ কবি হিসেবে তুলে ধরা হয়েছে। লারুস–এর তথ্য অনুযায়ী, কাজী নজরুল ইসলামের জন্ম চুরুলিয়া, ১৮৯৯ -মৃত্যু ঢাকা, ১৯৭৭। বাংলা ভাষার একজন কবি এবং তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন “পোএৎ র‍্যবেল্” বা “বিদ্রোহী কবি” নামে। সেখানে তার সাহিত্যকর্মকে দেশপ্রেম, সামাজিক চেতনা ও মানবিক অনুপ্রেরণায় সমৃদ্ধ গীতিকাব্য হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশ্ব সাহিত্য অভিধানে নজরুলের উল্লেখযোগ্য রচনার উদাহরণ হিসেবে ‘অগ্নিবীণা’ (১৯২২) এবং ‘ভাঙার গান’–এর নাম সংযুক্ত করা হয়েছে। কাজী নজরুল ইসলাম সেন্টার,

ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

ভারতের ভিসার আবেদনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) এক নির্দেশনায় আইভ্যাক ব‌লে‌ছে, পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হয়। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। শুধু যেসব আবেদনকারী সফলভাবে তাদের ওয়েবফাইল আপলোড করেছেন, তাদের জন্য বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে। আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল বাতিল করা হবে। মেডিক্যাল ভিসা নিয়ে আইভ্যাক জা‌নি‌য়ে‌ছে, মেডিক্যাল ভিসা চাওয়া আবেদনকারীদের কেবলমাত্র সেই নির্ধারিত হাসপাতালে যেতে

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমাতে নতুন সিলেবাস ও কারিকুলাম এমনভাবে সাজানো হচ্ছে, যাতে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাই হয়ে ওঠে মূল ভিত্তি। সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে কারিগরি শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নির্মাণাধীন ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রীর বিশেষ এজেন্ডা বাস্তবায়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে

বঙ্গোপসাগরে অভিযান, মিয়ানমারে পাচারকালে ১৬২ বস্তা সিমেন্টসহ আটক ১০

চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৬২ বস্তা সিমেন্টসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (১৪ জুন) কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বহিঃনোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোট থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৮১ হাজার টাকা মূল্যের ১৬২ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয় এবং ১০ জন পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার

ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক করল যুক্তরাজ্য

ইংলিশ চ্যানেলে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটের’ একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ব্রিটিশ সামরিক বাহিনী। রোববার (১৪ জুন) ভোরে অভিযান চালিয়ে ট্যাঙ্কারটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছয় ঘণ্টা ধরে চলা এই অভিযানে রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নিয়েছেন। এতে রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) সহায়তা প্রদান করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্মায়রটস নামক এই  ট্যাঙ্কারটিতে তদন্ত চলাকালে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে আটকে রাখা হবে। এটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। স্টারমার বলেন, এই সফল অভিযান রাশিয়ার বিরুদ্ধে আরও একটি বড় আঘাত। ইউক্রেনে  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধে যারা ইন্ধন জোগাচ্ছে, তাদের

ভাগ্য ভালো ১–১ সমতায় ছিল, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত : দানিলো

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে দর্শকদের পাশাপাশি ব্রাজিলিয়ান ফুটবলাররাও হতাশা প্রকাশ করেছেন। ব্রাজিল দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার দানিলো। তার মতে এই ম্যাচে ড্র নিয়ে বের হতে পারাটা ভাগ্যের বিষয়। কেননা আরো বড় ব্যবধানে হারতে পারতো ব্রাজিল। দলের পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে এই ফ্লামেঙ্গো ফুটবলার বলেন, ‘আমার মনে হয় প্রথমার্ধে আমাদের ভেতর উদ্বেগ কাজ করছিল। আমাদের দ্রুতই এটার সমাধান খুঁজে বের করতে হতো। বিশ্বকাপের মতো এইরকম প্রতিযোগিতায় আমরা যদি এমন বাজে খেলি যেমনটা প্রথমার্ধে খেলেছি সেটার চড়া মূল্য দিতে হবে। আমাদের ভাগ্য ভাল ছিল এজন্য প্রথমার্ধ ১-১ অবস্থায় ছিল। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আমাদের আরো দ্রুত