
কুইন মারিয়াম লিওনরের ছিমছাম প্রাক-জন্মদিন উদযাপন
বিনোদন ডেস্ক: আড়ম্বরহীন, শান্ত ও মনোরম পরিবেশে উদযাপিত হলো কুইন মারিয়াম লিওনর টোরেস মাস্তুরার ‘হোয়াইট প্রি-বার্থডে’ (জন্মদিন পূর্ববর্তী উৎসব)। তাঁর প্রিয় সংগঠন ‘ডব্লিউসিএইচ (WCH) ফ্যামিলি’ এবং বন্ধুদের ভালোবাসায় সিক্ত হয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের সবার পরনেই ছিল সাদা পোশাক, যা শান্তি ও একতার প্রতীক হিসেবে পুরো আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে। ছোট এবং ছিমছাম এই আয়োজনটি কুইন মারিয়ামকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আমার এই ছোট ও সাধারণ জন্মদিনের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দিনটি অত্যন্ত শান্তিপূর্ণ ও তৃপ্তিদায়ক ছিল। আমার ডব্লিউসিএইচ ফ্যামিলি এবং বন্ধুদের








