“১৫ জুলাই লায়ন্স জেলা ৩১৫ বি২-এর জেলা গভর্নর নুরুন্নবী ভূঁইয়া কামালের অভিষেক ও শপথ গ্রহণ”

জেলা গভর্নর মোহাম্মদ নুরুন্নবী ভূঁইয়া কামালের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান ১৫ জুলাই ঢাকা: লায়ন্স জেলা ৩১৫ বি২, বাংলাদেশের নবনির্বাচিত জেলা গভর্নর মোহাম্মদ নুরুন্নবী ভূঁইয়া কামাল এবং জেলা গভর্নরের টিম (২০২৬–২০২৭)-এর আনুষ্ঠানিক “Hearty Welcome” ও শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলার সকল লায়ন্স সদস্যকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন অডিটোরিয়াম ও লায়ন্স জেলা অফিস, জেলা ৩১৫ বি২, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন লায়ন্স বর্ষের শুভ সূচনায় এই অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান লায়ন্স পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় আয়োজন।

নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে বিএমসিসিআইর স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে সম্পৃক্ততা বাড়াতে বিএমসিসিআইর উদ্যোগ ঢাকা: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের আন্তর্জাতিক ব্যবসায়িক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI)। এ লক্ষ্যে সম্প্রতি বিএমসিসিআই সচিবালয়ে নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির প্রথম (উদ্বোধনী) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারপারসন মিস ফারজানাহ চৌধুরী। সভায় নারী উদ্যোক্তাদের জন্য নতুন বাজার সৃষ্টি, আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি, ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক সংযোগ (বিজনেস লিংকেজ) আরও শক্তিশালী

বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে বরিশাল পৌঁছেছেন। সরকারি সফরে বরিশালে পৌঁছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান তিনি। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। সফরসূচি অনুযায়ী সকালে সড়কপথে বরিশালে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়

সিআইএস-বিসিসিআইর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা, ১২ জুলাই: কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই)-এর ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেডে আয়োজিত এ সভায় চেম্বারের সাধারণ সদস্য, পরিচালনা পর্ষদের সদস্য এবং সম্মানিত উপদেষ্টারা অংশ নেন। সভায় সিআইএস-বিসিসিআইর সভাপতি যাদব দেবনাথ ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় তিনি চেম্বারের গত এক বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সদস্যদের সামনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়া চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তৌহিদা সুলতানা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে উপস্থিত সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে সাধারণ সদস্যরা সর্বসম্মতিক্রমে

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ

টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশসহ রাজধানীর বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির হয়ে পড়েছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজট। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাসহ চালক ও পথচারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ। রোববার (১২ জুলাই) ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের এক ট্রাফিক আপডেটে এ তথ্য জানানো হয়েছে। ট্রাফিক পুলিশ জানায়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি

ঢাকা ও চট্টগ্রামসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১২ জুলাই) আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈরী আবহাওয়ার ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে রাজশাহী,

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত মোশাররফ হোসেন পুস্তি

ঢাকা: বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি (চেয়ারম্যান) পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. মোশাররফ হোসেন পুস্তি। নির্বাচনে জয়লাভের মাধ্যমে তিনি আগামী দুই বছর সংগঠনটির নেতৃত্ব দেবেন। দেশের সার ব্যবসা, কৃষি খাতের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে সার ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ভোট গণনা সম্পন্ন হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন পুস্তির নেতৃত্বের প্রতি আস্থা রেখেই সদস্যরা তাকে সংগঠনের সর্বোচ্চ পদে নির্বাচিত করেছেন

২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার অতিভারী বৃষ্টিপাত

রাজধানী জুড়ে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তা ‘অতিভারী বর্ষণ’ হিসেবে গণ্য হয়।  এই ধারাবাহিকতায় আজ রোববারও (১২ জুলাই) সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা রয়েছে এবং আগামী কয়েক ঘণ্টা ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, আজ সকাল ৬টায় ঢাকার

প্রবল বৃষ্টিতেও শাহবাগে ‘উদ্যোক্তা সাইকেল র‍্যালি-২০২৬’, অংশ নিলেন দেড় শতাধিক সাইক্লিস্ট

প্রবল বৃষ্টিতেও শাহবাগে ‘উদ্যোক্তা সাইকেল র‍্যালি-২০২৬’, অংশ নিলেন দেড় শতাধিক সাইক্লিস্ট নিজস্ব প্রতিবেদক: প্রচণ্ড বর্ষণ ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা সাইকেল র‍্যালি-২০২৬। জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দোয়েল চত্বর পর্যন্ত আয়োজিত এ র‍্যালিতে প্রায় ১৫০ জন সাইক্লিস্ট অংশ নেন। আই উদ্যোক্তা ও বাংলাদেশ টুরিস্ট সাইক্লিস্ট**-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করা এবং পরিবেশবান্ধব সাইক্লিং, সুস্বাস্থ্য, জ্বালানি সাশ্রয় ও নিরাপদ ডিজিটাল উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই উদ্যোক্তার ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অভিনয়শিল্পী ও নাট্যনির্মাতা শংকর সাঁওজাল। বিশেষ অতিথি

দেশের ১৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে