
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জোসেফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন সভাপতি ও যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন শহরের মন্ডলপাড়া এলাকায় প্রতিবাদ সমাবেশ শেষ করে শহরের প্রেসক্লাব পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী দল অনেক সুসংগঠিত। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে; বিএনপির সাথে সাধারণ জনগণ আছে। পতিত স্বৈরাচার দেশের বাইরে থেকে














