
নারায়ণগঞ্জ শহরে আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল শহর প্রকম্পিত করে তোলে
নারায়ণগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। ঝটিকা মিছিলে শহর প্রকম্পিত করে তোলে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে শহরের বঙ্গবন্ধু সড়কে ঝটিকা মিছিল করেন তারা। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের বলাকা ফিলিং স্টেশনের সামনে থেকে মিছিলটি বের হয়। ‘নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের’ ব্যানারে মাথা সাদা রঙের ক্যাপ ও মুখে মাস্ক পরে মিছিলটিতে অংশ নেন নেতা-কর্মীরা। এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। সেখানে নেতা-কর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করে বঙ্গবন্ধু সড়কের বলাকা ফিলিং স্টেশন














