অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে নতুন একটি এটিএম বুথ উদ্বোধন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। সারাদেশে এটিএম ও পয়েন্ট অব সেল (পস) নেটওয়ার্ক সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে এ বুথ চালু করা হয়।

শুক্রবার (১৯ জুন) এই এটিএম বুথটির উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অফিসার্স ক্লাবের সেক্রেটারি এবিএম আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও অফিসার্স ক্লাবের ট্রেজারার এম এ খালেক, অফিসার্স ক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রাজেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

এ ছাড়া অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার।

রূপালী ব্যাংক জানায়, গ্রাহকদের আরও সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এটিএম ও পস নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে অফিসার্স ক্লাবে নতুন এ এটিএম বুথ স্থাপন করা হয়েছে।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২৮ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১