কুমির, নারায়ণগঞ্জ প্রশাসনের সতর্ক বার্তা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকার পুকুরে ২০ সেপ্টেম্বর কুমিরের উপস্থিতি ঘিরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কুমিরটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রশাসন এ অবস্থায় পুকুরে না নামাসহ কুমিরটির কাছাকাছি না যেতে স্থানীয়দের সতর্ক করেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিরটি প্রথমে যে পুকুরে ছিল, সেখান থেকে স্থান পরিবর্তন করে রাতে পাশের আরেকটি পুকুরে চলে গেছে।
বন্দর উপজেলা প্রশাসন জানিয়েছে, ভেটেরিনারি সার্জন ও সংশ্লিষ্ট কর্মীদের পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছে। বন বিভাগ ও ঢাকা থেকে বন্যপ্রাণী উদ্ধারকারী দল ঘটনাস্হলে গেছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা থেকে আসা বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধারকারী দল দিনভর কুমিরটি উদ্ধারের চেষ্টা চালায়। তবে সেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে কুমিরটি আগের অবস্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্য একটি স্থানে চলে গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) কুমিরটি উদ্ধারে অভিযান হয়েছে।
বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্য ও বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিরটিকে ‘মহাবিপন্ন মিঠাপানির কুমির’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি কুমিরটিকে হত্যা বা আঘাত না করে অক্ষত অবস্থায় উদ্ধারে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি জানান, রোববার সারাদিন বন বিভাগের পক্ষ থেকে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হলেও সেটিকে খুঁজে পাওয়া যায়নি। রাতে ঢাকায় ফেরার পর তারা জানতে পারেন, কুমিরটি ওই পুকুর থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্যত্র চলে গেছে।কুমিরটিকে মানুষের জন্য ক্ষতিকর নয়।তবে বন্যপ্রাণীর আচরণ অনিশ্চিত হওয়ায় প্রশাসন ও বন বিভাগ স্থানীয়দের নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের কোনোভাবেই পুকুরে না নামতে এবং পুকুরপাড়ে না যেতে বলা হয়েছে। কুমির দেখতে পেলে কাছে গিয়ে ছবি বা ভিডিও করা, নিজে ধরার বা তাড়ানোর চেষ্টা এবং আঘাত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে শিশু ও গবাদিপশুকে পুকুরের আশপাশ থেকে দূরে রাখা এবং কুমির দেখতে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে।

পুরাতন সংবাদ পড়ুন
« মে ২০২৫ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১