টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘর ভাঙচুর

টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোল পেঁচা গ্রামের মধ্যে পূর্ব বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কালাম তালুকদার (৬৫) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে প্রায় ১৫ জন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কালাম তালুকদার জগৎকুড়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.ফাতেমা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও ৩-৪টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ জানায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোল পেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জের ধরে আজ বিকালে পুনরায় সংঘর্ষে জড়ায় দুটি গ্রামের লোকজন। দেশীয় অস্ত্রসহকারে চলে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। সংঘর্ষে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন।

পরে তাদের ভূঞাপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা.ফাতেমা কালামকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই মো. আসলাম উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত কালামের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুরাতন সংবাদ পড়ুন
« অক্টোবর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১