নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন ইন্তেকাল

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে কর্মস্থল আদালতপাড়ায় যাওয়ার পথে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে।

এ সময় স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলেন, ‘আইনজীবী মুনির উদ্দিনের এই অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও জানান, মুনির উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন
« মার্চ ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১