বন্দর থানা প্রেসক্লাবের সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত‍্যাগ করলেন হাজী মুহসীন দেওয়ান

বন্দর থানা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সকল কর্মকর্তা ও সম্মানিত সাধারণ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গত ২৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত বন্দর থানা প্রেসক্লাবের সভায় আমাকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করে যে আস্থা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা হয়েছে, তা আমার জন্য অত্যন্ত মূল্যবান ও স্মরণীয়।

তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণে সংগঠনের কার্যক্রমে নিয়মিতভাবে প্রয়োজনীয় সময় ও শ্রম দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে দায়িত্ব পালনে সময়ের ঘাটতি সৃষ্টি হলে সংগঠনের নিয়মিত কার্যক্রম ও সাংগঠনিক গতিশীলতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্দর থানা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, সুন্দর ও উন্নয়নমুখী ধারায় এগিয়ে নেওয়ার স্বার্থে আমি সভাপতির পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আমি আশা করি, সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখতে আমার স্থলে একজন যোগ্য, সক্রিয় ও সময় দিতে সক্ষম ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করে দায়িত্ব অর্পণ করা হবে।

পরিশেষে, বন্দর থানা প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যের সুস্বাস্থ্য, কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

পুরাতন সংবাদ পড়ুন
« জুলাই ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
  
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১