বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে বিকেএমইএ প্রতিনিধিদলের সাক্ষাৎ

পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সব পক্ষ সমান সুবিধা পায়।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে। বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সুরক্ষা দিতে হয়।
দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংকঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। জ্বালানি সমস্যা সমাধানে শিল্প মালিকদের সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার তাগিদ দিয়ে তিনি বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে কাজ করে যাচ্ছে।
দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তাঁদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, দেশের যেকোনো সমস্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান; সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার, মো. সামসুজ্জামান, আশিকুর রহমান ও ফকির কামরুজ্জামান; পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া, মো. আবদুল হান্নান, খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, রতন কুমার সাহা, ইমরান কাদের, মিনহাজুল হক, বেলায়েত হোসেন, শাহরিয়ার সাইদ, এম ইসফাক আহসান, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ শামসুল আজম, ফৌজুল ইমরান খান, আবদুল বারেক, মহসিন রাব্বানি, আহমেদ নূর ফয়সাল, মনসুর আহমেদ, মামুনুর রশিদ ও মো. আরিফ ইসলাম শাহ।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরাতন সংবাদ পড়ুন
« ফেব্রুয়ারি ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
      
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮