মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত স্বরূপকাঠি পৌরসভা গড়ার প্রত্যয় কাজী কামাল হোসেনের

রাশেদ কবীর: স্বরূপকাঠি পৌরসভাকে একটি আদর্শ, নিরাপদ এবং আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন। সম্প্রতি এক বিবৃতিতে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, স্বরূপকাঠি পৌরসভাকে পুরোপুরি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করাই তার প্রধান লক্ষ্য। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিময় পরিবেশ তৈরি করতে তিনি বদ্ধপরিকর।

পৌরবাসীর উদ্দেশ্যে কাজী কামাল হোসেন বলেন, “ইনশাল্লাহ, সকলের সহযোগিতা ও সমর্থনে আমরা স্বরূপকাঠি পৌরসভাকে একটি বৈষম্যহীন ও অপরাধমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।”

তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা। তারা আশা প্রকাশ করছেন যে, তার যোগ্য নেতৃত্বে স্বরূপকাঠি পৌরসভা একটি সুন্দর ও নিরাপদ নগরীতে পরিণত হবে।

পুরাতন সংবাদ পড়ুন
« মে ২০০৯ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
    ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১