সহিংসতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : সৈয়দ বাহাদুর শাহ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

নারায়ণগঞ্জ জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী আল আবেদী।

র‍্যালিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে অংশ নেন। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

র‍্যালি শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী আল আবেদী বলেন, কুরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের দলিল রয়েছে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সহিংসতা বন্ধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ, মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

নারায়ণগঞ্জ জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা জাকির খান, আরিফ কন্টাকটর ও রাজউকের নব‍্য প্রশাসক মাসুকুল ইসলাম রাজিব সহ নগরের বিশিষ্ট জনেরা।

পুরাতন সংবাদ পড়ুন
« এপ্রিল ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০